নবাবগঞ্জ আইডিয়াল মাদ্রাসা’র বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ নবাবগঞ্জ উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নবাবগঞ্জ আইডিয়াল মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার প্রতিষ্ঠান প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার  শাহ জালাল। প্রধান অতিথি বক্তব্যে  শাহ জালাল বলেন, মাদ্রাসা থেকে পাস করে শিক্ষার্থীরা এখন ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক হচ্ছে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মাদ্রাসা শিক্ষার্থীরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হচ্ছে। এটা অত্যন্ত আশাব্যাঞ্জক দিক। আপনারাও আপনাদের ছেলে মেয়েকে সময় দিন। তারাও দেশের মূল্যবান সম্পদে পরিণত হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নবাবগঞ্জ শাখার ব্যবস্থাপক  এএইচএম সফিউল্লাহ, অত্র ব্যাংক শাখার ইনভেস্ট ইনচার্জ জনাব জুম্মন হোসেন ও অত্র  মাদ্রাসার ডিরেক্টর  মোস্তাক আহমেদ।

বিশেষ অতিথির বক্তব্যে  মোস্তাক আহমেদ বলেন, বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার্থীদের যথেষ্ট ভালো সুযোগ রয়েছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও চাকুরির ক্ষেত্রে।  নিজেদের যোগ্য করে গড়ে তুলতে শিক্ষার্থীদের তিনি আহবান জানান। সর্বশেষ পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *