দোহারে ইসলামি আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত

মো. কামাল হোসেন : ঢাকার দোহার উপজেলায় ইসলামি আন্দোলন বাংলাদেশের দোহার থানা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ ই মার্চ)  সকালে জয়পাড়ার হাজেরা মেনশনের আই এবি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইসলামি আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি হাফেজ ইসমাইল হোসেনের সভাপতিত্বে , ও সেক্রেটারি মো.সুলায়মান বেপারীর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিন শাখার সভাপতি হাফেজ জয়নুল আবেদীন, সেক্রেটারি হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি মো.শাহীন আহমেদ প্রমুখ। সম্মেলনে পুরাতন কমিটি বিলুপ্তি ঘোষণা করে মো.কামাল হোসেন মাস্টার কে সভাপতি,মো. সুলায়মান বেপারীকে সেক্রেটারি এবং হাফেজ তাওহিদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ২০২৩ -২৪ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *