কাজী সোহেল. ঢাকার নবাবগঞ্জ উপজেলা ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ “আর্দশ উচ্চ বালিকা বিদ্যালয়ের” বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় চ‚ড়াইন সাংস্কৃতিক সংঘের মাঠে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা হয়। বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার গ্রুপের চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন অনুষ্ঠানের উদ্বোধন করেন।
প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামন তরুন। এসময় তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের সুপ্ত প্রতিভা বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও ভাল করতে হবে।
শুধুমাত্র লেখাপড়ার ভাল করলেই হবে না।

তিনি আরও বলেন, সুস্থ দেহে সুন্দর মনের বাস। তোমাদেরকে সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার খেলাধুলার মান উন্নয়নে নানা ধরনের পদক্ষেব নিয়েছেন। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও বাংলাদেশ যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ‚ড়াইন ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল বেপারী, আওয়ামীলীগ নেতা- বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেত, বিদ্যালয়ের দাতা সদস্য এসএম সাইফুল ইসলাম, সুজন বাবু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক লীনা দাস প্রমুখ। পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
