দোহারে শুকুর সাহেব স্মৃতি নাইট ক্রিকেট লীগের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় নয়াবাড়িতে শুকুর সাহেব স্মৃতি নাইট ক্রিকেট লীগ সিজন ১-এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নয়াবাড়ি ইউনিয়নে বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ম্যাচের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. সঞ্চিতা গুহ। নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নয়াবাড়ি প্রবাসী ফাউন্ডেশনের প্রধান সমন্বয়কারী এ্যাডভোকেট জহিরুল ইসলাম বিপ্লব।
কোঠাবাড়ী কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও কোঠাবাড়ী কনস্ট্রাকশন লিমিডের চেয়ারম্যান মোহাম্মদ হান্নান মিয়ার পৃষ্ঠপোষকতায় আরো উপস্থিত ছিলেন নয়াবাড়ী ইলামুদ্দীন তা’লীমুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাতা শেখ জাহিদ আব্দুর রউফ, জি এম ট্রেড এন্ড সার্ভিস লিমিডের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল আহাদ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নয়াবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের উপ-বৃত্তিবিষয়ক সম্পাদক জামিল মাহমুদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *