দোহার-ঢাকা রুটে ফেব্রুয়ারিতে বিআরটিসির বাস চালু-ভাড়া নির্ধারণ

কাজী জোবায়ের আহমেদ: ঢাকার দোহার-নবাবগঞ্জ বাসির দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে গত ২৫ জানুয়ারি শনিবার প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বিআরটিসি বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
আগামী ৩ ফেব্রুয়ারি সোমবার থেকে নিয়মিত ভাবে দোহার-শ্রীনগর-ঢাকা সড়কে চলবে বিআরটিসির এসি ও ননএসি বাস । বিষয়টি নববাংলাকে নিশ্চিত করেন দোহার-শ্রীনগর-ঢাকা সড়কে বিআরটিসি বাস সার্ভিসের দায়িত্বে থাকা দোহার উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মো. আলমগীর হোসেন।
তিনি জানান, ৩ ফেব্রুয়ারি দোহার উপজেলার কার্তিকপুর বাজার থেকে বিআরটিসির এই সার্ভিস শুরু করবে। প্রাথমিক অবস্থায় দুটি এসি ও দুটি ননএসি বাস দিয়ে এ সার্ভিসটি শুরু হবে। প্রাথমিক ভাবে এসি বাসের ভাড়া কর্তিকপুর থেকে জনপ্রতি ১৭০ টাকা, নন এসি ১১০ এবং দোহারের করমআলীর মোড় থেকে জনপ্রতি ১৫০ টাকা ও ননএসি বাসের ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

মো.আলমগীর হোসেন আরও জানান, আপাতত এই রুটে চারটি বিআরটিসি বাস সার্ভিস দিলেও পরবর্তিতে এর সংখ্যা আরো বাড়ানো হবে। দোহারের জনগণের যাতায়াতের সূবিধা ও দীর্ঘদিনের চাওয়ার প্রতিফলন ঘটালেন সালমান এফ রহমান (এমপি)। বানিজ্যিক উদ্দেশ্যে নয় বরং সেবার জন্য আমাদের এই প্রয়াস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *