দোহারে ছাত্রলীগের সাবেক সভাপতি প্রয়াত সাজ্জাদ হোসেনের স্বরণ সভা

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলা ছাত্রলীগের আয়োজনে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও পুলিশ কর্মকর্তা প্রয়াত সাজ্জাদ হোসেনের স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০জানুয়ারি) সকালে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজের হল রুমে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। এসময় প্রয়াত সাজ্জাদ হোসেনের পরিবার ও উপস্থিত অতিথিরা তার স্মৃতিচারন করে আপ্লুত হয়ে পরেন।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মো.আমিনুল ইসলাম সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উদয় হুসাইনের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সাজ্জাদ হোসেন,সাবেক ছাত্রনেতা সুরুজ আলম সুরুজ, আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক শ্রম জনশক্তি বিষয়ক সদস্য জয়নাল আবেদিন, সাবেক ছাত্রনেতা সাজ্জাদ হোসেন সুরুজ, পৌরসভা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ মো.সালাউদ্দিন ,জয়পাড়া কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সিদ্দিকুর রহমান,জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আব্দুল খালেক, মুরাদ হোসেন বেপারী, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ, পৌরসভা ছাত্রলীগের সভাপতি পাপেল মাহমুদ নিজাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাদ্দাম, শিহাব-উর-রহমান শিকদার,জয়পাড়া কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি পান্নু চোকদার সাধারণ সম্পাদক আব্দুর রহমান সান্তসহ অনেকে।
উল্লেখ্য,গত (২৭ ডিসেম্বর) বিকেলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান সাবেক এই ছাত্রনেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *