দোহারের গ্রিনলিফ প্রিপ্যারেটরি স্কুলে বার্ষিক ক্রিড়া

নুর হোসেন আকন : দোহারের গ্রিনলিফ প্রিপ্যারেটরি স্কুলে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ফুলের মতো ছোট ছোট শিশুদের শিক্ষাদান করার জন্য প্রতিষ্ঠিত স্বনামধন্য গ্রিনলিফ প্রিপ্যারেটরি স্কুলের বুধবার (২৯ জানুয়ারি) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারিশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালাউদ্দিন দরানী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি পদ্মা কলেজের অধ্যাপক ও গ্রিনলিফ প্রিপ্যারেটরি স্কুলের সভাপতি এমারত হোসেন এমরান। উক্ত অনুষ্ঠানে এছাড়া আরও উপস্থিত ছিলেন নারিশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বখতিয়ার হোসেন লেবু খান, মেঘুলা বাজার পরিচালনা কমিটির সভাপতি কাজী রুবেল হোসেন, নারিশা ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড সদস্য মো. সিরাজুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *