নবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি. ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদ সহ বিএনপির ঘোষিত ১০দফা দাবি ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের নি:স্বার্থ মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন নবাবগঞ্জ উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মিরা।

সোমবার সকাল ১১টায় উপজেলার শোল্লা ইউনিয়নের শোল্লা বাজার থেকে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত পথ সভার মধ্য দিয়ে শেষ হয়। এসময় দলের নেতা কর্মিরা বলেন, একটি গণতান্ত্র দেশে বিএনপির মতো একটি রাজনৈতিক দলের হাজার হাজার নেতা কর্মিকে অন্যায় ভাবে মামলা-হামলা করে অবৈধ সরকার অত্যাচার করছে। আমরা অতিবিলম্বে তাদের মুক্তি চাই এবং জনগের জান মালের নিরাপত্তা চাই পাশাপাশি দ্রব্যমূল্য কমানোর দাবি জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন-নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল ইসলাম হাই পান্নু, সাধারণ সম্পাদক আবুল কালাম খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ আল মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক লেলিন আহমেদ রাসেল। যুবদল নেতা দুর্জয় মাহমুদ সোহেল, ছাত্রদল নেতা মো. আওয়াল হোসেন, শফিকুল ইসলাম নীরব সহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *