দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি. ‘এ লতিফ চ্যারিটেবল ফাউন্ডেশন ও একুশের কন্ঠ পত্রিকা’র উদ্যোগে ঢাকার দোহার উপজেলায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার পদ্মানদী তীরবর্তী মাহমুদপুর ইউনিয়নের ২ শতাধিক ব্যক্তির হাতে কম্বল তুলে দেন দক্ষিণ কেরাণীগঞ্জ হাসনাবাদ এলাকার বাসিন্দা ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ নুরে আলম জিতু সরদার। তিনি এতে অর্থায়ন করেন।
উপস্থিত ছিলেন একুশের কন্ঠ পত্রিকার সম্পাদক আলম হোসেন, মাহমুদপুর ইউপি সদস্য আবুল কাশেম, মানবাধিকার কর্মী নাছির উদ্দিন পল্লব, রাশেদ খন্দকার, সংবাদিক আবুল হাশেম ফকিরসহ স্থানীয় সুধীজন।
এ লতিফ চ্যারিটেবল ফাউন্ডেশনের উপদেষ্টা সাংবাদিক আজহারুল হক জনসাধারণের উদ্দেশ্যে এসময় বলেন, মানব সেবার ব্রত নিয়ে এই সংগঠনটির পথচলা প্রায় ১ যুগেরও বেশী সময়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি মানব সেবায় কাজ করে আসছে। এসময় তিনি দেশের বিত্তবান মানুষকে শীতার্ত মানুষের পাশে থাকার আহবান জানান।
