নিজস্ব প্রতিবেদক : সারা দেশের ন্যায় ঢাকার দোহার উপজেলায় ৭৪তম বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয়েছে। দোহার উপজেলা হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল কমিটির আয়োজনে শনিবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার জয়পাড়া থানার মোড় হয়ে বেগম আয়েশা শপিং কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়।
এসময় র্যালিতে অংশগ্রহণ করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম মুস্তাফিজুর রহমান, দোহার থানা অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামাল, জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আব্দুল খালেক, হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মহিউদ্দিন, যুগ্ম সম্পাদক মাসুদ পারভেজ, মো. জাকির হোসেন, মো. ইসমাইল হোসেন, আব্দুল মালেক খান, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান সানী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হুমায়ন কবির, ধর্ম সম্পাদক মুফতি মো. ওবাইদুল্লাহ , তথ্য ও গবেষনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম , সদস্য আব্দুল আলীম, মিসেস ঝুমুর, মহসিন খান প্রমুখ।
পরে বেগম আয়েশা শপিং কমপ্লেক্সের ২য় তলায় একটি হলরুমে মানবাধিকার দিবসের ইতিহাস প্রসঙ্গে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিল সবুজ ও পরিচালক সাইদা আক্তার এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল বাশার মৃধা ও প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক।
এসময় হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল কেন্দ্রীয় কমিটির মহাসচিব সেহেলী পারভিন সবার উদ্দেশ্যে বলেন, বিজয়ের মাসে মানুষের ন্যায় অধিকার নিয়ে আমাদের সংগঠন ৭৩ বছর ধরে কাজ করে যাচ্ছে এবং ৭৪ তম দিবসে দোহার থানার কর্মরত কমিটি নিয়ে দোহারের মানুষের অধিকার নিশ্চিত করবো ও তাদের পাশে থাকবো।
