সিরাজদিখানে উইমেন্স জোপিটারের প্রথম বর্ষপূর্তি উদযাপন

লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জ সিরাজদিখানে তৃণমূলে নতুন নারী উদ্যোক্তাদের নিয়ে গঠিত সংগঠন উইমেন্স জোপিটারের ১ম বর্ষপূর্তি আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকালে সিরাজদিখান সাথী সমাজকল্যাণ সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক যুগান্তর সিরাজদিখান প্রতিনিধি, ,সিরাজদিখান-শ্রীনগর যমুনা টিভি প্রতিনিধি সুব্রত দাস রনক। ১ম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উইমেন্স জোপিটারের এ্যডমিন চিফ বিথী আক্তার,মর্ডারেটর লিজা মাহাবুব,হাছিবা আক্তার,শারমিন আক্তার মৌসুমি,তানিয়া আক্তার,রাজিয়া সুলতানা,রিতা আক্তার,তানিশা শান্তা,ফারিয়া আক্তার,নীলা রহমান আছিয়াসহ ব্যবসায়ী ও রাজনৈতিক নেতারা।

সিরাজদিখানে উইমেন্স জোপিটারের এ্যডমিন চিফ বিথী আক্তার জানান, উইমেন্স জোপিটারের মাধ্যমে তৃণমূলে নতুন উদ্যোক্তা সৃস্টি, ঝামেলামুক্ত অনলাইন শপিং এবং দৈনন্দিন জীবনের ওর্য়ান স্টপ সলিউশন এর মাধ্যমে গ্রাহকরা ঘরে বসেই সকল ধরনের পণ্য ও সেবা দেশের বিভিন্ন প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন। পাশাপাশি পণ্যের গুণগত মান ও সঠিক দামের নিশ্চয়তা প্রদান করতে উইমেন্স জোপিটারের সকল পন্যের উদ্যোক্তারা বদ্ধপরিকর। বর্তমান উইমেন্স জোপিটারের উদ্যোক্তারা বাজারে তাদের তৈরী জিনিসপত্র সময় মতো পণ্য ডেলিভারি দিচ্ছে। আমাদের কমিটেড সময়ে গত ১ বছরে আমরা পণ্য ডেলিভারি দিতে সক্ষম হয়েছি, আগামিতেও আমাদের ধারাবাহিকতা বজায় রাখবো ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *