নবাবগঞ্জে সচেতন সমাজ প্রতিষ্ঠার মতবিনিময়

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি মজবুতকরণ, শিক্ষার প্রসার তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ সভা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা প্রসাশক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলাম। তিনি বলেন, সামাজিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক শুধু ব্যক্তি নয় রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখতে পারে। পাশাপাশি সুশিক্ষা সমাজকে আলোকিত করতে সহায়তা করে।  সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.  মতিউর রহমান।

বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, দোহার সার্কেলের এএসপি আরিফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান সিকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান কিসমত, নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. ইব্রাহীম খলিল, বীর মুক্তিযোদ্ধা কালীপদ হালদার সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *