দোহারে তিন ইউপির নির্বাচনে আ’লীগ প্রার্থী মো. আমজাদ হোসেনকে বিধিলঙ্ঘনের নোটিশ

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি. আগামী ২ নভেম্বর ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর, রাইপাড়া ও সুতারপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন। চলমান নির্বাচনে রাইপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো. আমজাদ হোসেনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ব্যাখা চেয়েছে উপজেলা নির্বাচন কমিশন।

দোহার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো রেজাউল ইসলাম স্বাক্ষরিত লিখিত চিঠিতে জানানো হয়, গত ১৫ অক্টোবর বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চরলটাখোলা বিলেরপাড় এলাকায় নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী সভা করেছেন। যেটি স্থানীয় অনলাইন পত্রিকা, ইউটিউব ভিডিও চ্যানেল, ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়। যা ইউনিয়ন পরিষদ বিধিমালা ২০১৬ বিধি ৫ অনুসারে প্রতীক বরাদ্দের আগে কোন প্রার্থী বা তার পক্ষে কোন রাজনৈতিক দল,  ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান কোন প্রকার নির্বাচনি প্রচার শুরু করতে পারবেন না। আপনার বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না।

১৬ অক্টোবর তারিখে উল্লেখিত চিঠিটি প্রেরণ করা হয়। যা আগামীকাল (১৭ অক্টোবর)  বিকাল ৩টার মধ্যে সুস্পষ্ট ব্যাখ্যা দেয়ার অনুরোধ করা হলো।

এবিষয়ে জানতে রাইপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. আমজাদ হোসেনের মুঠোফোনে কয়েকবার সংযোগ দেয়া হলেও তিনি কথা বলেননি।

দোহার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল ইসলাম চিঠির প্রদানের সত্যতা নিশ্চিত করে জানান, ইতিমধ্যে চিঠি তার কাছে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন  ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬ এর (৩১) বিধি ৫ এর পরিপন্থি ,নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন যে প্রার্থী করবে তাকেই শাস্তির মুখোমুখি হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *