সংরক্ষিত মহিলা সদস্য পদে আসমা আক্তারের

নিজস্ব প্রতিবেদক: দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্য পদে মনোনয়ন দাখিল করেছেন আসমা আক্তার। ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে বুধবার দুপুরে দোহার উপজেলা নির্বাচন অফিসে নির্বাচন অফিসারের নিকট মনোনয়ন দাখিল করেন আসমা আক্তার। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আসমা আক্তার রাইপাড়া ইউনিয়নের সাবেক মেম্বার মরহুম আসগর আলীর মেয়ে। সে সবার দোয়া ও সমর্থন প্রার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *