কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধি: কেরানীগঞ্জে উপজেলা প্রশাসনের সরকারি কোয়ার্টারে দিনদুপুরে একসাতে তিন রুমের তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। আজ সোমবার সকাল ১১টায় উপজেলা অবস্থিত ওই সরকারী কোয়ার্টারে এই চুরির ঘটনা ঘটে।
জানা যায়,কেরানীগঞ্জ উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের অফিস সহায়ক মোঃ কবীর হোসেন,মামুন-অর-রশিদ ও উপজেলা প্রাথমিক অফিসের নাইট গার্ড আব্দুর রব উপজেলা প্রশাসন ভবনের পাশে ওই কোয়ার্টারে পাশাপাশি তিন রুমে থাকতেন। সকালে ওই তিনজন তাদের রুমে তালাদিয়ে অফিসে চলে আসেন।
পরে সকাল ১১টায় মোঃ কবীর হোসেন তার রুমে গিয়ে দেখতে পারেন তার রুমসহ অন্য দুই রুমের তালা ভাঙ্গা । রুমের ভিতর গিয়ে দেখেন ট্রাংক ভেঙ্গে ৩০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। এসময় অন্য দুই রুম থেকেও নগদ টাকা নিয়ে গেছে।
