নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে ২৮ সেপ্টেম্বর দোহারে ভুমিষ্ট নবজাতক শিশুদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার জয়পাড়া ক্লিনিকসহ কয়েকটি ক্লিনিকে ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে মিষ্টি আর ফুল দিয়ে এ শুভেচ্ছা উপহার দেয়া হয়। প্রধানমন্ত্রীর জন্মদিনে জয়পাড়া ক্লিনিকে ভূমিষ্ট শিশুদের বিনামূল্যে সেবা দেয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব বেপারী, সহ-সভাপতি শফিকুল ইসলাম, সহ-সভাপতি শেখ নাসির উদ্দিন, দোহার উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার চোকদার, দোহার উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভা কাউন্সিলর আব্দুস সালাম শুকুর, দোহার পৌরসভা স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টু, ঢাকা জেলা দক্ষিণ আওয়ামী সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ শিপলুসহ জেলা ও পৌরসভার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
