কেরানীগঞ্জে গৃহবধু ধর্ষণের ঘটনায় মামলা: গ্রেফতার-১

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে ধর্ষণের অভিযোগে তিনজনের নাম উল্লেখ দক্ষিণ কেন্দ্রে মামলা দায়ের করেছে ভুক্তভোগী এক গৃহবধু (২৫)। মামলার আসামিরা হলেন, ইসাহাক (৩৯), নিলা আক্তার (২০) ও তোফাজ্জল হোসেন (৪০)। এদের মধ্যে নিলা আক্তার ভুক্তভোগী নারীর পূর্ব পরিচিত ছিল। এই ঘটনায় তোফাজ্জল হোসেন নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হাজির হয়ে ভুক্তভোগী ওই গৃহবধূ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে উল্লেখ করা হয়, নিলা আক্তার মামলার আসামি তোফাজ্জল ও ইসহাক মিয়ার কাছে পূর্বের কিছু ধারের টাকা পায়। সে টাকা আনার জন্য ধর্ষণের শিকার ঐ নারীকে সাথে নিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার মোল্লা বাজার খেয়া ঘাটের পাশে একটি ইটভাটায় নিয়ে যায়। পরবর্তীতে কৌশলে ওই নারীকে সেখানে রেখে নীলা আক্তার পালিয়ে চলে আসে। এরপর রাত আটটার দিকে আসামী তোফাজ্জল ও ইসহাক মিয়া ওই নারীকে জোরপূর্ব পালাক্রমে কয়েকবার ধর্ষণ করে ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে ওই নারী মোবাইল ফোনে তার স্বামীকে ঘটনা জানালে স্বামী রাত ১টার সময় ঘটনাস্থল গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে।

মামলার তদন্তকারী কর্মকর্তা দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই আনোয়ার হোসেন জানান, এই ঘটনায় এজাহারভুক্ত এক নম্বর আসামি তোফাজ্জল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *