নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া আব্দুল হামেদ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদের সভাপতি মেজর মোহাম্মদ নাজমুল্লাহেল ওয়াদুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান। অনুষ্ঠানের উদ্বোধন করেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফজলুল হক, জেলা পরিষদের সদস্য শাহজাহান মোল্লা, শ ম আব্দুল জলিল, আবুল কালাম আজাদ, মোশারফ দেওয়ান, মো. লেবু খান, খোকা মিয়া, সুরুজ মোল্লা, কাজী আবুল হাসেম, আরমানুর ভূইয়া রিপন, মোস্তফা মোল্লা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নগেন্দ্র কুমার সিংহ, সহকারী শিক্ষক/শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থীসহ আরও অনেকে।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন আওয়ামীলীগ নেতা রাহিম কমিশনার।
