কেরানীগঞ্জে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা

কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামানের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেল পাঁচটায় মডেল থানা প্রাঙ্গণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় পুলিশ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএসবি অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোবাশ্বিরা ইসলাম, কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর,কেরানীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মো:মামুন-অর- রশিদ ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজামান প্রমূখ।

এ সময় মতবিনিময় সভায় উপস্থিত বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন কেরানীগঞ্জের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করলে পুলিশ সুপার তা সমাধান করার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *