কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে বাল্যবিবাহ করার অপরাধে যুবককে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মোঃ মামুন(২১)। তার বাবার নাম মোঃ মজিবর। বাড়ি মডেল থানার জিনজিরার বন্দ ডাকপাড়া গ্রামে।
আজ বুধবার বিকেল ৩টায় কোনাখোলা উপজেলা পরিষদ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সার্টিফিকেট সহকারী মোঃ শরীফ হোসেন জানান,জিনজিরা ইউনিয়নের বন্দ ডাকপাড়া এলাকার মোঃ আবুল বাসারের ১৪ বছরের নাবালিকা মেয়ে মারিয়াকে ফুসলিয়ে নিয়ে কিছুদিন আগে পালিয়ে বিবাহ করে মামুন।
এই ঘটনায় মেয়ের বাবা আবুল বাসার কেরানীগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতে বন্দ ডাকপাড়া এলাকা থেকে মেয়ে মারয়িা ও মামুনকে পুলিশ আটক করে । পরে থানা পুলিশ তাদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে হাজির করেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান ভ্রাম্যমান আদালত বসিয়ে ১৯১৭সনের ব্যাল্য বিবাহ আইনের একটি ধারা মোতাবেক মামুনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন এবং মেয়ে মারিয়াকে তার বাবার হেফাজতে রাখার নির্দেশ দেন।
