সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:মানিকগঞ্জের সিংগাইরে সাব্বির(১৭)নামের এক ৯ম শ্রেণীর ছাত্র সাঁপের দংশনে মৃত্যু হয়েছে। শনিবার(২০ আগস্ট) বিকাল সাড়ে ৪ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। মৃত. সাব্বির উপজেলার বলধারা ইউনিয়নের উত্তর পারিল গ্রামের মো.মহর আলীর পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়,সাব্বির দুপুর ১টার দিকে উত্তর পারিল সাইমেক্স লেদার ফ্যাক্টরি সংলগ্ন পশ্চিমের চকে ঘাঁস কেটে বোঝা নিয়ে বাড়ি ফেরার পথে সাঁপে দংশন করেন।
বিষয়টি বাড়িতে বললে স্থানীয় ওঝাঁ ঝাড়ফুক দিয়ে সুস্থ্য করার চেষ্টা করে। এতে সে আরও অসুস্থ্য হলে বাড়ির লোকজন দ্রুত মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়। সেখানে সাঁপের ভ্যাকসিন না থাকায় কর্তব্যরত চিকিৎসক ঢাকা রেফার্ড করেন। ঢাকা নেয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।
