সিরাজদিখানে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের জাতীয় শোক দিবস পালন

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: মুন্সিগঞ্জ সিরাজদিখান উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ পালিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা চত্তরের লিচুতলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্ধ।

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগের আলোচনা সভায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্ধ অংশগ্রহণ করেণ।

এ সময়ে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সিরাজদিখান উপজেলা শাখার কার্যকরী সভাপতি সুব্রত দাস রনরক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সিরাজদিখান উপজেলার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সিরাজদিখান উপজেলা ভাইস চেযারম্যান ও সিরাজদিখান উপজেলা আওয়ামীযুবলীগ আহব্বায়ক মাইনুল হাসান নাহিদ, সিরাজদিখান উপজেলা সাবেক ছাত্রলীগ সভাপতি সাখাওয়াত হোসেন সৈকত, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সিরাজদিখান উপজেলার সহ-সাধারণ সম্পাদক মোঃ সুফিয়ান মিয়া,সাংবাদিক গোপাল দাস হৃদয় প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *