নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার পৌরসভা নির্বাচনকে পরাজিত প্রার্থীরা প্রশ্নবিদ্ধ করায় এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আলমগীর হোসেনকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় তার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।
শুক্রবার সকালে জয়পাড়া বেগম আয়েশা শপিং কমপ্লেক্সেও ২য় তলায় সংবাদ সম্মেলনের আয়োজন করেন ঢাকা জেলা, দোহার উপজেলা, পৌরসভা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি মো.সাফা ইসলাম সম্রাট মোল্লা ও ঢাকা জেলার সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
এসময় সদ্য শেষ হওয়া দোহার পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা যুবলীগের সাধারণ স¤পাদক আব্দুর রহমান আকন্দের বিরুদ্ধে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেনকে নিয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য উপস্থাপন করার অভিযোগ আনা হয়।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, আব্দুর রহমান আকন্দ সমগ্রবাংলাদেশের নির্বাচন ব্যাবস্থা অর্থাৎ সাংবিধানিক প্রতিষ্ঠান বাংলাদেশ নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করেছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সদস্য মুরাদ হোসেন, সুজন মাহমুদ, সংগঠনের দোহার উপজেলা শাখার আহবায়ক ওয়াশিম খান,যুগ্ম-আহবায়ক শহিদ বেপারী, শাহিন মাহমুদ, পৌরসভার আহবায়ক মো.আকাশ, জয়পাড়া টেকনিক্যাল কলেজের সংগঠনের সাবেক সভাপতি মারুফ হোসেন, রেজাউল , মামুন আহমেদ, আবু বক্কর, রাহিম, আশিক, আফিফ, অর্পণ প্রমুখ।
