দোহারে ঘরে ঘরে পৌর করের রশিদ, বাতিলের দাবিতে সভা

নিজস্ব প্রতিবেদক : ১৯ বছর পর দোহার পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচনের প্রাক্কালে আচমকা ঘরে ঘরে পৌর করের রশিদ পাঠিয়েছে কর্তৃপক্ষ। এমন ঘটনায় ক্ষোপ প্রকাশ করেছেন পৌরবাসিন্দারা। ২১ জুন মঙ্গলবার বিকেলে ৭নং ওয়ার্ডের বাসিন্দাদের আয়োজনে অতিরিক্ত পৌরকর বাতিলের দাবিতে সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, পৌরসভার কোনো সুবিধা না পেয়ে কেনো এতটাকা কর দিতে হবে। এ অঞ্চলে কোনো প্রকার সুবিধা পাইনা। সহনশীল পর্যায়ে করের রশিদ তৈরির জন্য আহ্বান জানান তারা। বক্তারা আরও বলেন, পৌরসভার কর অবশ্যই দেয়া হবে তবে নির্বাচনের পরে। যেহেতু বিগত সময়ে এটি ইউনিয়ন ছিলো সেহেতু এখন এতবছরের কর কেনো দেয়া হবে। এসময় অনেকে পৌরসভা বাতিলের দাবি জানান।

এসময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাবুল, নুরুল ইসলাম মোল্লা, নুরুল ইসলাম খোকা, রাহিম চোকদার, পৌরসভা যুবালীগের আহ্বায়ক মোশারফ দেওয়ান, আমিনুল ইসলাম, মহিউদ্দিন মোল্লা, নূর সেলিম মন্টু, যুবলীগ নেতা কাউসার আকন্দ, কফিল উদ্দিন কাজী, নিপু খন্দকার, হাকিম মোল্লা, ফারুক পত্তনদার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উদয় হুসাইন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *