দোহারে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল স্কুল পড়ুয়া শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে ১৫ বছর বয়সী স্কুল পড়ুয়া এক শিক্ষার্থী।
শুক্রবার দুপুরে উপজেলার চর জয়পাড়া গ্রামের ছিদ্দিকুর রহমান শিকদারের মেয়ে ৮ম শ্রেণির শিক্ষার্থী (১৫) এর সাথে উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের বাহ্রা গ্রামের মতি মিয়ার ছেলে সৌদি প্রবাসী আবুল কালামের সাথে গোপনে মেয়ের বাড়িতে বাল্যবিবাহের প্রস্তুতি চলছিল। এমন খবর পেয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বিসহ থানা পুলিশের সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি জানান, গোপনে বাল্যবিয়ের প্রস্তুতি চলছিল এমন খবরের ভিত্তিতে মেয়ের বাড়িতে উপস্থিত হয়ে কিশোরীর পরিবারের সাথে কথা বলে বাল্যবিয়ে বন্ধ করে দেয়া হয়। কিশোরীর বয়স ১৮ না হলে বিয়ের কোন রকম পদক্ষেপ নিবে না মর্মে কিশোরীর পিতা মাতার নিকট থেকে মুচলেকা নেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *