নবাবগঞ্জে দলিল লেখকদের প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জে শুদ্ধাচার, স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দলিল লেখকগণের জন্য ইনহাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে মঙ্গলবার উপজেলার আব্দুল ওয়াছেক মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা সাব-রেজিস্টার কার্যালয়। দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দীন মনজুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা রেজিস্টার সাবিকুন নাহার, নবাবগঞ্জ উপজেলা সাব-রেজিস্টার মো. আবুল কালাম আজাদ, অফিস সহকারী মো. মাসুদুর রহমান, নবাবগঞ্জ উপজেলা দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতির সভাপতি মো. সোরহাব উদ্দিন, সাধারণ সম্পাদক মোনায়েম খান, সাবেক সভাপতি খালেদ খান, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সিনিয়র দলিল লেখক সিদ্দিকুর রহমান, জয়নাল আবেদীনসহ সমিতির কার্যকরী পরিষদের সকল সদস্যবৃন্দ ও অন্যান্য লেখকগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *