নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মাইগ্রেশন প্রোগ্রামের প্রত্যাশা প্রকল্পের মাইগ্রেশন ফোরাম কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ মে বুধবার সকালে উপজেলার বাগমারা রোজ ভিউ চাইনিজের হলরুমে ব্র্যাকের প্রত্যাশা প্রকল্পের মাইগ্রেশন ফোরাম কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রত্যাশা প্রকল্পের সাইকোসোশাল কাউন্সিলর ফাহমিদা খানম উর্মি, সাধারণ সম্পাদক আক্তার মেম্বার সহ-সভাপতি মরিয়ম মেম্বার, আবু মুস্তাক আহম্মেদ, ব্র্যাক কর্মকর্তা তাহিনুর মুক্তাসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য প্রত্যাশা প্রকল্প মূলত ইউরোপ ফেরতদের পুনর্বাসন ও পুনরীকরণে কাজ করে যাচ্ছে।
