নিজস্ব প্রতিবেদক : এনজিও সংস্থা ব্র্যাকের উদ্যোগে ঢাকার নবাবগঞ্জ উপজেলা মাইগ্রেশন ফোরামের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার টিকরপুর গ্রীন ক্যাফে পার্টি সেন্টারে এ অনুষ্ঠান করা হয়।
সভাপতিত্ব করেন মাইগ্রেশন ফোরাম উপজেলা ফোরামের সভাপতি ও নবাবগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার।
এ সময় নিরাপদ অভিবাসন বিষয়ের উপর বিভিন্ন দিক তুলে ধরে কমিটির সদস্যদের প্রশিক্ষণ প্রদান করেন ব্র্যাকের প্রজেক্ট স্পেশালিস্ট নুর-ই সাফি আঁখি, জেলা কো-অর্ডিনেটর মো. নজরুল ইসলাম।
উপস্থিত ছিলেন মাইগ্রেশন ফোরাম উপজেলা কমিটির সহ-সভাপতি নারী নেত্রী মাধুরী বণিক, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন স্বাধীন, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, তথ্য ও প্রচার সম্পাদক শাহিনুর রহমান, সদস্য, বিপ্লব ঘোষ, আনেয়ার হোসেন, আব্দুর রহমান, আয়েশা বেগম, জোসনা আক্তার, সাবিনা আক্তারসহ ব্র্যাকের উপজেলা ফিল্ড অফিসার ইভা আক্তার, জহিরুল ইসলাম।
