কেরানীগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা : ঘাতক স্বামী পলাতক

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে স্ত্রীকে গলা কেটে নৃংশভাবে হত্যা করেছে এক পাষন্ড স্বামী। এই ঘটনায় ঘাতক স্বামী মো. নুরুল ইসলাম (৪০) পলাতক রয়েছে। নিহতের নাম রেশমা বেগম (৩০)। সে এক সন্তানের জননী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৭ মে) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার বরিশুর এলাকায়।নিহত রেশমা বেগমের গ্রামের বাড়ি বরিশাল জেলার মুলাদি থানা এলাকায়।

কেরানীগঞ্জ মডেল থানার এসআই মো. শফিকুল ইসলাম জানান, তিন মাস আগে নিহত স্ত্রী রেশমা বেগমের সাথে তার স্বামী নুরুল ইসলামের তালাক হয়ে যায়। ঈদের পরে রেশমা বেগম দেশের বাড়ি থেকে এসে বরিশুর ঈদগাহের পাশে তার মা আয়শা বেগমের ভাড়া বাড়িতে উঠেন। এসময় স্বামী নুরুল ইসলাম তার শাশুড়ি আয়শা ও স্ত্রী রেশমা বেগমের সাথে পুনরায় সম্পর্ক স্থাপন করে এবং তার শাশুড়ির বাড়িতে কয়েকদিন থাকে। মঙ্গলবার ঘাতক নুরুল ইসলাম সকাল ১১টায় তার স্ত্রী রেশমা বেগমকে কৌশলে বরিশুর এলাকায় তার মেসে ডেকে নিয়ে যায়। এসময় পূর্ব পরিকল্পিতভাবে নুরল ইসলাম তার স্ত্রী রেশমা বেগমকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে নিহতের লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসাপাতালের মর্গে প্রেরণ করি।

নিহত রেশমা বেগমের ১০ বছরের এক ছেলে রয়েছে। ঘাতক স্বামী নুরুল ইসলামের বাড়িও একই এলাকায়। সে পেশায় একজন অটোরিকশা চালক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *