দোহারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধনী খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহারে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা (অনুর্ধ্ব ১৭) এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৬ মে সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে দোহার নূরপূর ক্রীড়া চক্রের মাঠে খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি।

এসময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সামসুল ইসলাম খোকন, জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আব্দুল খালেক, রাইপাড়া ইউপি চেয়ারম্যান নুরুল হক, দোহার থানা সেকেন্ড অফিসার মো. সুলতান মাহমুদ, মো. কবির হোসেন, দোহার নূরপূর ক্রীড়া চক্রের ক্রীড়া সম্পাদক কাউসার আকন্দ, সঞ্চালনায় ছিলেন মো. মাসুদ রানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিরা।

নকআউট পর্বের খেলায় মোট ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলে নয়টি দল খেলায় অংশগ্রহণ করবেন। উদ্বোধনী খেলায় রাইপাড়া ও বিলাসপুর ইউনিয়ন অংশ নেয়, পরে ১-০ গোলে বিলাসপুর ইউনিয়ন জয়লাভ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *