দোহারের জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০০৪ ব্যাচের দোয়া ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০৪-ব্যাচ এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের কক্ষে এ ইফতার ও দোয়া মাহফিল ও এসএসসি ২০০৪-ব্যাচের ছাত্রদের নিয়ে মিলনমেলার আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আব্দুল খালেক, প্রাক্তন শিক্ষক মো. মোছলেম উদ্দিন, পরেশ, সহকারী শিক্ষক মোশারফ হোসেন, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও এসএসসি ২০০৪-ব্যাচ এর শতাধীক প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ। এসময় বিদ্যালয়ের বর্তমান শিক্ষকসহ প্রাক্তন শিক্ষকদের সুস্বাস্থ্য কামনায় দোয়া করা হয়।

সবাই দেশ এবং বিদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং নিজ নিজ কর্মক্ষেত্রে সবাই প্রতিষ্ঠিত, সবার মধ্যে আন্তরিকতার কোনো অভাব নেই। এরই বহিঃপ্রকাশ এই মিলনমেলা। আগামীতে আরও বড় পরিসরে মিলন মেলার পাশাপাশি অন্যান্য সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হবে এবং সকলের অংশগ্রহণে কার্যক্রম আরও গতিশীল হয়ে উঠবে এটাই প্রত্যাশা আয়োজকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *