দোহারে এক রাতে ২ ইজিবাইক চুরি

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় এক রাতে একই সাথে দুটি ইজিবাইক চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার আনুমানিক রাত ২ টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামে আবুল হোসেনের গ্যারেজ থেকে এ চুরির ঘটনা ঘটে।
গ্যারেজ মালিক আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতে ২টি গাড়ি (ইজিবাইক) চার্জে বসিয়ে নিজ বাড়িতে ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে ঘুম থেকে উঠে গ্যারেজের তালা ভাঙ্গা দেখে ভিতরে প্রবেশ করে দেখি ইজিবাইক দুইটি নেই। চুরি হয়ে যাওয়া ইজিবাইক দুইটির বাজার মূল্য প্রায় তিন লাখ ষাট হাজার টাকা।
এবিষয়ে দোহার থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *