সিংগাইরে ১ রাতে ৮টি গরু চুরি

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে ১ রাতে জনৈক মৃত.ফজুর খাঁনের বাড়ি থেকে ৮টি গরু চুরি হয়েছে। শনিবার দিবাগত রাতে উপজেলার ধল্লা ইউনিয়নের গভার্নিং   হাউজিং সোসাইটির পাশে ফোর্ড নগর এলাকায় থেকে এ ঘটনা ঘটে। এ চুরির ঘটনায় ঐ পরিবার নিস্ব হয়ে গেছে বলে জানা গেছে।

ভুক্তভোগী পরিবারের সোহেল (২৫) জানান,প্রতিদিনের ন্যয় ৮টি গরুর খাবার খায়ে বাড়ির উত্তরের গোয়াল ঘরে রাখি। প্রকৃতির ডাকে রাত দেড় টার সময় ওঠে গোয়াল ঘরে চোঁখ পরলে দেখি গরু নাই। পরে আমার ডাক চিৎকারে আশে পাশের লোকজন এসে খোঁজাখুজি করে গরু পাইনি। পরে থানায় অভিযোগ করেছি। ধল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.দেলোয়ার খাঁন বলেন-ধল্লা ফাঁড়ির অদূরে চুরির ঘটনা খুবই দুঃখ জনক।

এ ব্যাপারে সিংগাইর থানার সেকেন্ড অফিসার মাহফুজুর রহমান বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *