নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় লটাখোলা চিশতীয়া রশিদিয়া পাক দরবার শরীফে ৩য় বার্ষিক ইছালে সওয়াব ও ওরস মোবারক পালিত হয়েছে। ২২ ফেব্রুয়ারি হতে তিন দিনব্যাপী ইছালে সওয়াব ও ওরস মোবারকের আয়োজন করা হয়।
লটাখোলা পাক দরবার শরীফের বর্তমান গদীনিশীল পীর মন্জুর রশীদ জানান, ইছালে সওয়াব মাহফিল ও ওরস মোবারক তিন দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল , আম বয়ান, সাজারানামা পাঠ ও মিলাদ, সুফিবাদ আলোচনা ও প্রার্থনা সঙ্গীত।
প্রসঙ্গত, লটাখোলা চিশতীয়া রশিদিয়া পাক দরবার শরীফে ৩য় বার্ষিক ইছালে সওয়াব ও ওরস মোবারকে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেনসহ আরো অনেক অতিথিবৃন্দ। এ দরবারে এসে আত্নার প্রশান্তি ঘটায় দূর দূরান্ত হতে শত শত ধর্মপ্রাণ আশেকান ভক্ত বৃন্দ উপস্থিত হতে পেরে আনন্দিত । তাদের কাছে ভক্তি ও তপস্যার তীর্থ তিস্থানে পরিণত হয় দরবার প্রান্তর । তারা এই পাক দরবারে এসে সকলের সানিধ্যে থেকে আত্মার প্রশান্তি লাভ করেন বলে জানান।
