সিংগাইরে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:  মানিকগঞ্জের সিংগাইরে অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা চারিগ্রাম ইউনিয়নের চারিগ্রাম চৌরাস্তা এলাকায়। নিহত মতুমিয়া (৫৫) উপজেলার চর দাশেরহাটি গ্রামের রফিক সরদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সাড়ে ৭ টার দিকে চারিগ্রাম বাজার থেকে অটোরিকশাযোগে যাত্রী নিয়ে বরাটিয়া বাজারে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে মোটরসাইকেলযোগে তিন যুবক চৌরাস্তার দিকে আসার সময় গুলজার মিয়ার বাড়ির সামনে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অটোরিকশার ভেতরে মোটরসাইকেল ঢুকে যায়। এতে ঘটনাস্থলে অটোরিকশা চালকের মারা যান। আহত হন মোটরসাইকেল চালক জুনায়েদ (২২), আলহাজ (১৯), ও মোটরসাইকেল মালিক রোহান (২০)। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জুনায়েদকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আলহাজ ও রোহানকে সিংগাইর সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এ ব্যাপারে সিংগাইর থানার ওসি শফিকুল ইসলাম মোল্যা জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *