দোহার-নবাবগঞ্জে প্রথম প্রহরে শ্রদ্ধা-ভালোবাসায় ভাষা শহিদদের স্মরণ

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শ্রদ্ধা ও ভালোবাসায় পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

রাত ১২টা ১ মিনিটে দোহার উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন শহিদ মিনারে ফুল দিয়ে এ শ্রদ্ধা নিবেদন করেন। এরপর উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ আওয়ামীলীগের অন্যান্য সহযোগী সংগঠন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন সামাজিক সংগঠন, স্কুল কলেজ, পৌরসভা ও অন্যান্য রাজনৈতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম সাকীব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, কেন্দ্রীয় মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক আনারকলি পুতুল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বী, দোহার থানার ওসি মো. মোস্তফা কামাল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি একলালউদ্দিন আহমেদসহ আরও অনেকে।

অপরদিকে নবাবগঞ্জ উপজেলায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

রাত ১২টা ১ মিনিটে নবাবগঞ্জ উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের পক্ষ থেকে নবাবগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে এ শ্রদ্ধা নিবেদন করেন। এরপর অন্যান্য সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দীন মনজু, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম শেখ, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মো. মিজানুর রহমান ভূঁইয়া কিসমত, যুগ্ম আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন, যুগ্ম আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আরিফুর রহমান শিকদার, যুগ্ম আহবায়ক, ড. সাফিল উদ্দিন, নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও কলাকোপা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *