কেরানীগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে ধর্ষণ, থানায়  মামলা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে প্রথমে প্রেম অতঃপর  বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরী (১৫) কে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। আজ ৯ ফেব্রুয়ারি (বুধবার) এ বিষয়ে ভিকটিমের মা বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় ধর্ষক শিখর (২০) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা গেছে,  কেরানীগঞ্জ মডেল থানার রোহিতপুর ইউনিয়নের লাখিরচর গ্রামের শুকুর মিয়ার ছেলে শিখর ( ২০ ) দীর্ঘদিন যাবৎ প্রেমের ফাঁদে ফেলে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নিয়ে ধর্ষণ করে আসছিলো একই গ্রামের স্কুল পড়ুয়া কিশোরী কে। সর্বশেষ গত ইং ৭ ফেব্রুয়ারি রাত ৮ টা হইতে ৯ টার মধ্যে বাদীর বসত বাড়ির পার্শ্ববর্তী একটি ঘরে নিয়ে ধর্ষণ করে।
পরে বিষয়টি জানাজানি হলে মেয়ের স্বজনরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ছেলের পরিবারকে বিষয়টি জানান। কিন্তু ছেলের পরিবার বিষয়টি কর্নপাত না করে বিভিন্ন  টালবাহানা দেখালে মেয়ের মা বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করে।
এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু সালাম মিয়া জানান, প্রেমের ফাঁদে ফেলে ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। আসামীকে আটকের চেষ্টা চলছে। ভিকটিমের ধর্ষণ ও বয়স সংক্রান্তে ডাক্তারী পরীক্ষার জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *