সরকারি পদ্মা কলেজের পক্ষ থেকে দোহার ইউএনও আফরোজা আক্তার রিবাকে উষ্ণ অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহারে সরকারি পদ্মা কলেজের পক্ষ থেকে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবাকে ঢাকা জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি ) দুপু‌রে তার নিজ কার্যালয়ে এ সংবর্ধনা দেন সরকারি পদ্মা কলেজ পরিবারের পক্ষে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মো. জালাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মো. মুজাহিদুল ইসলাম, এস.এম সেলিম, কাজী জিল্লুর রহমান, এবিএম আব্দুর রকিব, সাপ্তাহিক জাগ্রত জনতা পত্রিকার সহ-সম্পাদক ও প্রভাষক আলমগীর হোসেন, তারেক রাজিব, মাসুদ রানা, নাজমুল ইসলাম, ইমদাদুল হক চাঁন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *