দোহারে নয়াবাড়ি ইউপি নির্বাচনের স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহারে নয়াবাড়ি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আনারস মার্কা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শামীম আহমেদ হান্নানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে উপজেলার নয়াবাড়ি ধোয়াইর বাজারে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেলে নয়াবাড়ি ইউনিয়নে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, এই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আনারস মার্কা প্রতীক নিয়ে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়া শামীম আহমেদ হান্নান এলাকার মানুষের সাথে প্রতারণা করেছে। তিনি বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষককে তুচ্ছ ঘটনায় প্রকাশ্যে লাঞ্ছিত করেছেন। শুধু তাই নয় এলাকার এক প্রবীন ব্যক্তিকেও লাঞ্ছিত করেছেন। এছাড়া সরকারের বিভিন্ন উন্নয়নমুলক কাজে দুর্নীতি আর অনিয়ম করে নয়াবাড়ি ইউনিয়ন পরিষদকে কলংকিত করেছে।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ শাখাওয়াৎ হোসেন নান্নু, নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক শহিদ মিয়া, যুগ্ম সম্পাদক উত্তম চন্দ্র, সাংগঠনিক সম্পাদক শাহজাহান পত্তনদার চিনু, দপ্তর সম্পাদক আবুল কাশেম, ত্রাণবিষয়ক সম্পাদক মকিম হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, নয়াবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জামিল মাহমুদসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *