সিংগাইরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মো. রকিবুল হাসান বিশ্বাস : মুজিব শতবর্ষ ও মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী দেওয়ান জাহিদ আহমেদ টুলু এর পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকাল ৩ টার দিকে উপজেলার কবি নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের মাঠে বায়রা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের এক হাজার পরিবারে মাঝে এ শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আলী হায়দার মাসরাফ এর সঞ্চালনায় ও বায়রা ইউপি চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাঠুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বলধারা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ খান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বায়রা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেলিম হোসেন, যুগ্ম সম্পাদক দেওয়ান মাহবুব আলম জুয়েল, আইনবিষয়ক সম্পাদক নুরে আলম, ক্রীড়া সম্পাদক (যুগের আলো সমিতি বাইমাইল) দেওয়ান মাহবুব আলম, বায়রা ইউপি সদস্য দেওয়ান তছলিম হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *