দোহারে রাইপাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী আমজাদ হোসেনের উঠানবৈঠক

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী উঠানবৈঠক করেছেন রাইপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন। বুধবার (২২ ডিসেম্বর) বিকেলে ইউনিয়নের ৬নং ওয়ার্ডের লটাখোলা বিলেরপাড় এলাকায় পাহালী মাদবরের বাড়িতে এ উঠানবৈঠকটি অনুষ্ঠিত হয়।

এসময় অনুষ্ঠানে প্রায় চার শতাধিক নারী ও পুরুষ অংশ নেয়। রাইপাড়া ইউনিয়নের উন্নয়নের স্বার্থে আগামী নির্বাচনে আমজাদ হোসেনকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান বক্তারা।

ইউপি নির্বাচনে জয়ী হতে পারলে এলাকার মানুষের সেবায় কাজ করে যাবেন বলে জানান আমজাদ হোসেন। এছাড়া ইউনিয়ন পরিষদে কোনো প্রকার হয়রানি ছাড়া মানুষ জন্মনিবন্ধন , ওয়ারিশ সার্টিফিকেটসহ বিভিন্ন সরকারি ভাতা নিতে পারবনে বলে জানান তিনি।
সাহেব আলীর সভাপতিত্বে ও জোবায়ের হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস ছালাম , মো. আল আমিন, মানিক খান, মো. সালাউদ্দিন, মো. শাহজাহান, হামিদ কবিরাজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *