নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার পালামগঞ্জ বাজার উন্নয়ন ও ব্যবসায়ী কমিটি নির্বাচন-২০২১ সম্পন্ন হয়েছে। শনিবার (৪ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাইপাড়া ইউনিয়ন কাউন্সিলে এ ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২৬৯ ভোট। এর মধ্যে ভোট দিয়েছেন ২৬৭জন।
নির্বাচনে সভাপতি পদে মো. আজমির হোসেন আনারস প্রতীক নিয়ে পান ১২৩ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুর রহমান ছাতা প্রতীক নিয়ে পান ৯৯ ভোট। সহ-সভাপতি পদে মো. শারাফত হাওলাদার দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে পান ২০৪ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. হালিম পান ৫৭ ভোট।
সাধারণ সম্পাদক পদে মো. ফারুক হোসেন মাছ প্রতীক নিয়ে পান ১৩৯ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জসীম উদ্দিন তালা চাবি নিয়ে পান ১০৫ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে দোলোয়ার হোসেন মোটরসাইকেল প্রতীক নিয়ে পান ১৮২ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মাহবুবুর রহমান হাতি প্রতীক নিয়ে পান ৮২ ভোট।
এছাড়াও কোষাধ্যক্ষ পদে রফিক শেখ ও সদস্য পদে মো. আলমগীর, মো. সংগ্রাম, মাহমুদুল হাসান, চাঁন মিয়া, আমির হামজা এবং রনি সাহা বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন।
নির্বাচনে সার্বিকভাবে সহযোগিতা করেন প্রিজাইডিং অফিসার হিসেবে উপজেলা সমবায় কর্মকর্তা মো. আলাউদ্দিন মিয়া, পুলিশ প্রশাসন, রাইপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মো. নুরুল হক, ওয়ার্ড সদস্য মো. ইছাক খান।
এছাড়াও উপস্থিত ছিলেন, রাইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পালামগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক রমজান আলী মোল্লা, পালামগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটি নির্বাচনের আহবায়ক মো. ওয়াদুদ, পালামগঞ্জ বাজার ব্যবসায়ী আমির শিকদার, মজনু মাদবরসহ আরও অনেকে।
এ সময় নির্বাচিত বিজয়ী প্রর্থীরা ফুলের মালা গলায় দিয়ে ঢাকঢোল পিটিয়ে আনন্দ উল্লাসে ও মিছিলে মাতিয়ে তুলেন পালামগঞ্জ বাজার।
