নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় আড়িয়াল বিল ট্রেনিং ইনস্টিটিউট এর উদ্যোগে মৎস্য খামার এবং সবজি বাগান প্রশিক্ষণ কোর্সের সমাপনী এবং সার্টিফিকেট ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে মুকসুদপুর ইউনিয়নের মৌ[ড়া এসআইটিসিবির সম্মেলন কেন্দ্র প্রশিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও কৃষি উপকরণ বিতরণী অনুষ্ঠান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এএফএম ফিরোজ মাহমুদ, কৃষি কর্মকর্তা মামুন ইয়াকুবসহ আরও অনেকে।
