নবাবগঞ্জ থেকে ৯৯৯-এ ফোন : ধর্ষক আটক

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জোরপূর্বক ধষর্ণের পর এক যুবতী ৯৯৯-এ ফোন দিয়ে ধর্ষক শেখ সোহেল রানা (৩৯) কে পুলিশে ধরিয়ে দিলেন।

রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার নয়নশ্রী ইউনিয়নে এ ঘটনা ঘটে। শেখ সোহেল রানা ঐ গ্রামের মজর আলীর ছেলে।

সোমবার (৩০ আগস্ট) বিকালে নবাবগঞ্জ থানার এএসআই সোহরাব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার গভীর রাতে এক যুবতী ৯৯৯-এ ফোন দিয়ে অভিযোগ করেন, তার এক নিকট আত্মীয় সোহেল রানা তাকে জোরপূর্বক ধর্ষণ করেছে। সংবাদ পেয়ে রাত ১টার দিকে পুলিশ সোহেল রানার বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন।

এএসআই সোহরাব হোসেন আরও জানান, এঘটনায় সোমবার সকালে ভিকটিম নিজে বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। শেখ সোহেল রানাকে সকালেই ঢাকার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এছাড়া ভিকটিমকে ডাক্তারী পরিক্ষাসহ আদালতে জবান বন্দির জন্য পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *