স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে নবাবগঞ্জে ফুটবল টুর্নামেন্ট

নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নয়নশ্রী ইউনিয়নের রাহুৎহাটি চঞ্চল সংঘের উদ্যোগে স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ আগস্ট) বিকেলে রাহুৎহাটি চঞ্চল সংঘের মাঠে এ খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করবে। খেলার উদ্বোধক ছিলেন নবাবগঞ্জ উপজেলার তাঁতি লীগের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান।

উদ্বোধনী খেলায় রাধাঁকান্তপুর ইউনাইটেড ক্লাব ও খানেপুর কিশোর সংঘ অংশগ্রহণ করেন। খেলায় খানেপুর কিশোর সংঘ রাধাঁকান্তপুর ইউনাইটেড ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে জয়ী হোন।

রাহুৎহাটি চঞ্চল সংঘের সভাপতি মো. ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হরগোবিন্দ সরকার অনুপ।

ক্লাবের সাধারণ সম্পাদক শেখ সোহেলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, সাবেক ছাত্রলীগ নেতা ও পূর্বাণী যুব সংঘের সভাপিত মিজানুর রহমান মিজান, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক রিপন ভূঁইয়াসহ ক্লাবের অন্যান্য সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *