কেরানীগঞ্জে সাবস্টেশন নির্মাণে পল্লীবিদ্যুৎ সমিতির কাছে মুদ্রণ নগরীর জমি হস্তান্তর

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষে নিজেদের প্রকল্প এলাকায়ই বিদ্যুতের সাবস্টেশন নির্মাণ করতে চায় কেরানীগঞ্জের মুদ্রণ নগরী লি: কর্তৃপক্ষ । এ লক্ষে ঢাকা-পল্লীবিদ্যুৎ সমিতি-৪ এর সাথে একটি সমঝোতায় পৌছেছেন তারা। যার দৃশ্যমান সফলতা এসেছে বিদ্যুতের সাবষ্টেশন নির্মানের জন্য ৩৩শতাংশ জমি হস্তান্তরের মাধ্যমে।

রোবার (২৯ আগস্ট) রাত ১০টায় কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের আতাশুর এলাকায় মানিকগঞ্জ প্রিন্টিং এন্ড প্যাকেজিং ফ্যাক্টরীতে মুদ্রন নগরীর অস্থায়ী কার্যালয়ে এ জমি হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। এসময় মুদ্রন নগরী কর্তৃপক্ষ তাদের চাহিদাকৃত বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিতের লক্ষে নিজেদের ক্রয়কৃত জমি থেকে সাড়ে ৩৩ শতাংশ জমির মালিকানা সত্ব রেজিস্ট্রি দলিলের মাধ্যমে পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন।

মুদ্রন নগরী লি: এর পক্ষে সংগঠনের সভাপতি আবারন প্রিণ্টার্স লি: এর স্বত্বাধিকারি মো. নূরুল ইসলাম ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-৪ কে এ দলিল হস্তান্তর করলে ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-৪ এর জেনারেল ম্যানেজার মো. আবুল বাশার আজাদ তা সানন্দে গ্রহন করেন।

এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-৪ এর ডিজিএম আব্দুন নূর, মুদ্রন নগরী লি: এর ব্যবস্থাপনা পরিচালক কোয়ালিটি প্রিন্টার্স এন্ড প্যাকেজিংয়ের স্বত্বাধিকারি মো. শাহজাহান মিয়া, অর্থ বিষয়ক সম্পাদক মানিকগঞ্জ প্রিন্টার্স এন্ড প্যাকেজিং এর স্বত্বাধিকারি মো. রফিকুল ইসলাম, পরিচালক রে-প্রিন্টার্সলি: এর স্বত্বাধিকারি কাজী মিনহাজুল ইসলাম, ব্যবস্থাপক মো. সোহেল রানা প্রমুখ।

উল্লেখ্য কেরানীগঞ্জের আতাশুর, গদাবাগ, ধীৎপুর ও কাজিরগাঁও মৌজার প্রায় দুই হাজার আট’শ পঞ্চাশ শতাংশ জমি নিয়ে গড়ে উঠতে যাচ্ছে এ মুদ্রন নগরী। যেখানে রাজধানীর নয়াপল্টন, ফকিরাপুল ও নয়াবাজারসহ আরও অন্যান্য এলাকা থেকে অন্তত একশত সত্তরটি প্রেস মালিক তাদের ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে এনে প্রতিস্থাপন করবেন। এতেকরে ফকিরাপুলের অন্তত ২৫ভাগ জ্যাম কমে গিয়ে ওইসব এলাকার মানুষজন যেমন স্বস্তি ফিরে পাবে ঠিক তেমনি এসকল প্রতিষ্ঠান কেরানীগঞ্জে চলে আসার কারণে এখানেও সৃৃষ্টি হবে নতুন কর্মযজ্ঞ।

এ এলাকার মানুষ খুঁজে পাবে নতুন নতুন কর্মের ঠিকানা। বৃদ্ধিপাবে বাসা ভাড়া ও আশপাশের এলাকার জমির দাম। মালামাল পরিবহনের ক্ষেত্রে পরিবর্তন আসবে রাস্তাঘাটেরও ঠিক এমনটিই জানিয়েছেন মুদ্রন নগরী লি: এর ট্রেজারার ও মানিকগঞ্জ প্রিন্টার্স এন্ড প্যাকেজিংয়ের স্বত্বাধিকারি মো. রফিকুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *