দোহারে নতুন করে করোনা শনাক্ত-৩১: মোট আক্রান্ত-২,৭৬১

নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলায় নতুন করে আরও ৩১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ উপজেলায় করোনা শনাক্তের হার ৩১.৬৬%। এ নিয়ে দোহার উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত মোট ২ হাজার ৭ শত ৬১ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৩৭ জন।
দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।
শনিবার (২১ আগস্ট) দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন জানান, গত বুধবার (১৮আগস্ট) ঢাকায় পাঠানো ৯৮ জনের নমুনা থেকে নতুন করে আরও ৩১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন করে করোনায় আক্রান্ত হওয়া ৩১ জনের চিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে এবং সংক্রমণের ঝুঁকি এড়াতে আক্রান্তর স্বজনদের হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেওয়াসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ নিয়ে দোহার উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত মোট ২ হাজার ৭ শত ৬১ জন। এ উপজেলায় করোনা শনাক্তের হার ৩১.৬৬%। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৩৭ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *