নবাবগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় করোনায়ভাইরাসে আক্রান্ত হয়ে যোসেফ রোজভেল্ট গোমেজ (৫৭) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ আগস্ট ) রাত সাড়ে ১০টায় ঢাকার নিউ লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত যোসেফ গোমেজ উপজেলার বান্দুরা ইউনিয়নের হাসনাবাদ গ্রামের বাসিন্দা ছিলেন।

মঙ্গলবার বিকেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ( রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ।

হাসনাবাদ গির্জায় মঙ্গলবার বিকেলে উপজেলা লাশ সৎকার টিমের প্রধান অনুপম দত্ত নিপুর নেতৃত্বে মরদেহের সমাধি সম্পন্ন করা হয়। সমাধি কাজে সহায়তা করেন শুভজিত সরকার, রিমন দাস, অমল দাস, অর্জুন দাস, বাসুদেবশীল, রতন ডি কস্তা, প্রদিপ মন্ডল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *