নিজস্ব প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন আমাদের দেশে করোনা মহামারীর আরো ১০বছর আগেই আওয়ামী লীগ রাজনৈতিক করোনায় আক্রান্ত। বর্তমান সরকার ভেল্টিনেশনে আছেন এবং মারাত্বক করোনায় আক্রান্ত। তারা প্রতিদিন টেলিভিশনেরমত ছোট বাক্সে নানা কথা বলে তারা আত্বতৃপ্তি পায়। কিন্ত তাদের এই নানা কথায় দেশের জনগন যে কি পরিমান গালাগালিজ ও মন্তব্য করে তা কোন ভালো ব্যাক্তি তাদের কখনো জানায় না।
তিনি আজ বুধবার দুপুর ২টায় কেরানীগঞ্জের মির্জাপুর এলাকায় উপজেলা দক্ষিন বিএনপির উদ্যোগে করোনা হেল্প সেলের সহায়তায় ৭টি ইউনিয়নে অক্সিজেন সিলিন্ডার ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরন কালে এসব কথা বলেন। তিনি আরো বলেন,এ দেশে পরীমনি-খুকুমনিরা মুখ খুললে আওয়মী লীগ বোরকা পরার সুযোগ পাবে না। আওয়ামী লীগের নেতা-কর্মীরা যেভাবে দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করছে সেই টাকা আর কোনদিন দেশে ফেরত আনতে পারবে না। এ অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবীর রিজভী। বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কেরানীগঞ্জ উপজেলা দক্ষিন বিএনপির সভাপতি এ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম,ঢাকা বিভাগ বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ ও শহিদুল ইসলাম বাবুল ,বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন ও কেরানীগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু প্রমুখ।
