নবাবগঞ্জে পুলিশের অভিযানে দেশীয় রিভলবার উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের আলহাদিপুর গ্রামে অভিযান চালিয়ে মো. ইসলামের বাড়ি থেকে দেশীয় তৈরি একটি পুরাতন রিভলবারসহ ১টি ইয়ারগান উদ্ধার করেছে নবাগঞ্জ থানা পুলিশ। রোববার (১ আগস্ট) রাত সাড়ে ১১টায় এ অভিযান পরিচালনা করা হয়। মো. ইসলাম ওই গ্রামের নুরু মিয়ার ছেলে।

নবাবগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক মো. মিন্টু লস্কার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওসি মো. সিরাজুল ইসলাম শেখের নেতৃত্বে আলহাদিপুর গ্রামে অভিযান চালিয়ে ইসলামের নিজ বাড়ি থেকে একটি ৮ ইঞ্চি রিভলবার ও ৪৪ ইঞ্চি ১টি ইয়ারগান উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইসলাম পালিয়ে যায়।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম শেখ বলেন, ইসলামকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলমান রয়েছে। মামলার প্রস্ততি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *